বাঘ ও গরুর গল্প
অনেক দিন আগের কথা। একটি গরু জঙ্গলের পাশের মাঠে ঘাস খাচ্ছিলো। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করলো। গরুটি বাঘকে দেখেই দৌড়াতে শুরু করল। অনেক্ষণ দৌড়ানোর পর গরুটি হাপিয়ে উঠলো। বাঘের সাথে দৌড়াতে তো গরুর পেরে উঠার কথাও না। তাই আর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। কিন্তু পুকুরটি ছিলো শুকনা। যার ফলে সেখানে কাঁদা ছাড়া কোন পানি ছিলো না। গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাপ দিলো। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেলো। বাঘ রেগে মেগে বললো-“কিরে হারামী, তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখন তো দুজনেই মরবো রে। গরু হেসে বলল, “তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলল-বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কিরে! আমি নিজেই তো বনের মালিক। গরু তখন মৃদু হেসে বলে- তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইলো। সন্ধ্যা বেলায় গরুটির মালিক গরুটিকে খুজতে বের হলো। এদিক সেদিক খুঁজতে খুঁজতে শেষে দেখলো গরুটি কাঁদার মধ্যে ডুবে আছে। পাশে একটি বাঘ দেখে সে একটি বাঁশ নিয়ে আসলো । বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মারলো। মারতে মারতে বাঘটিকে আধমরা করে রাখলো। এরপর গরুটিকে টেনে তুললো। গরু উপরে উঠে বাঘটির দিকে তাকালো। বাঘটির তখন যায় যায় অবস্থা। একটু আগেও যে গরুটির পেছনে পাগলের মতো দৌড়েছে নিজেকে বনের মালিক বলে বড়াই করছে। এখন তার কি করুন দশা। কাঁদায় পড়ে মাখামাখি করছে। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। গরুটি বাঘের এই অবস্থা দেখে হাসতে হাসতে বাড়ি চলে গেলো। আর বাঘটি যন্ত্রণা ভোগতে ভোগতে একটা সময় মরে একা একা পড়ে রইলো। আমরা যারা মালিকের উপর ভরসা করি। যারা মনে করি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামীন আমাদের মাথার উপর আছেন। তিনি আমাদের ভরসার প্রথম এবং শেষ আশ্রয়স্থল। আমাদের উপর যত অত্যাচার হোক, যত নির্যাতনই হোক না কেনো, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামীন ঠিকই একটা সময় আমাদের রক্ষা করবেন। হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু দিনশেষে আল্লাহ রাব্বুল আলামীন তার রহমতের ছায়া তলে আমাদের ডেকে নিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামীন যে বলেছেন- আমার বান্দা যখন আমাকে অনুনয় বিনয় করে ডাকে, আমার কাছে তার দুঃখ কষ্টের কথা বলে হাত তোলে ফরিয়াদ করে, আমার তখন তাকে খালি হাতে ফিরায় দিতে লজ্জা লাগে। তাই যৌবনের শক্তি আর ধন সম্পদের বড়াই করে নিজেকে সর্ব শক্তিমান না ভেবে আমাদের উচিত সমগ্র জগতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নিজেকে সমার্পণ করা। তাকেই নিজের বিপদে আপদে ডাকা। আল্লাহ আমাদের সবাইকে য়েভাবে ডাকলে তিনি সাড়া দেন, সেভাবে ডাকার তাওফিক দান করুন, আমীন।
Many days ago. A cow was eating grass in the field next to the forest. Suddenly a tiger came from the jungle and attacked him. The cow saw the tiger and started running. After running for a while, the cow snorted. Running with a tiger is not even about getting a cow. So he jumped into the pond without finding any other way. But the pond was dry. As a result there was no water except mud. The tiger also jumped behind the cow. The tiger and the cow got stuck up to the throat in the mud. The tiger said angrily, "You bastard, haven't you found a place to jump?" If I was on shore, I would have eaten you a little crunchy. Now both of them will die. The cow laughed and said, “Do you have an owner? The tiger said angrily, "Son, I am the king of the forest." Who owns me again! I own the forest. The cow then smiled softly and said- you are weak here. My boss will come after a while. Come and pick me up from here. And they will beat you. The tiger stared with big eyes. In the evening the owner of the cow went out to look for the cow. Looking around, he saw that the cow was drowning in the mud. Seeing a tiger next to him, he brought a bamboo. The tiger hit a few houses with bamboo on its head. He kept the tiger in a daze. Then he pulled the cow. The cow got up and looked at the tiger. The condition of the tiger then goes away. A little while ago, he ran like crazy behind the cow, bragging about himself as the owner of the forest. What to do now. Falling into the mud. But no one is coming forward to help him. The cow went home laughing when she saw the condition of the tiger. And the tiger died for a while in pain and was left alone. We are the ones who rely on the owner. Those who think our Lord Allah Almighty is over our heads. He is the first and last refuge of our trust. No matter how much oppression is inflicted on us, no matter how much oppression is inflicted on us, our Lord Allah Almighty will save us for a while. Maybe we should wait a little longer. But at the end of the day, Allah Almighty will call us under the shadow of His mercy. Because Allah Almighty says- When my servant calls me humbly, raises his hand and complains to me about his sorrow, I feel ashamed to return him empty handed. Therefore, we should not think that we are all-powerful by boasting of the power and wealth of youth, but we should surrender ourselves to Allah Almighty, the Lord of the whole world. Call him in your own danger. May Allah grant us the tawfiq of calling in the way He responds when He calls us all, Amen.







No comments:
Post a Comment